সংবাদ

সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ হারালেন যুবক

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ হারালেন যুবক
স্থলমাইন বিস্ফোরণে নিহত মো. সাইফুল (৩৫)। ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাইফুল সীমান্ত পিলারের ৫২ নম্বর এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যান। সেখানে ডুইল্যাঝিরি ক্যাম্প এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে সাইফুলের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’ এই মাইন পুঁতে রেখেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাত জাহান ইতু বলেন, ‘সীমান্তে মাইন বিস্ফোরণে আহত এক বাংলাদেশি যুবক হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয় বাসিন্দাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

সাম্প্রতিক সময়ে সীমান্তে অস্থিরতা চলায় মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ হারালেন যুবক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাইফুল সীমান্ত পিলারের ৫২ নম্বর এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যান। সেখানে ডুইল্যাঝিরি ক্যাম্প এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে সাইফুলের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’ এই মাইন পুঁতে রেখেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাত জাহান ইতু বলেন, ‘সীমান্তে মাইন বিস্ফোরণে আহত এক বাংলাদেশি যুবক হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয় বাসিন্দাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

সাম্প্রতিক সময়ে সীমান্তে অস্থিরতা চলায় মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত