সংবাদ

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ এএম

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
ছবি : সংগৃহীত

জরুরি অবকাঠামো নির্মাণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) বগুড়ার বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় সাসেক (SASEC) প্রকল্পের আওতায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণকাজ চলাকালে নিরাপত্তা ও কারিগরি প্রয়োজনে নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ৩৩ কেভি রহমান নগর এবং ৩৩ কেভি বনানী ফিডারসমূহ পুরোপুরি বন্ধ রাখা হবে।

এর ফলে ১০ অক্টোবর (শনিবার) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা এই দুটি ফিডারের অধীনে থাকা আবাসিক ও বাণিজ্যিক এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাসেক প্রকল্পের জরুরি নির্মাণকাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন সেবামূলক কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার সর্বসাধারণ ও গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

জরুরি অবকাঠামো নির্মাণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) বগুড়ার বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় সাসেক (SASEC) প্রকল্পের আওতায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণকাজ চলাকালে নিরাপত্তা ও কারিগরি প্রয়োজনে নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ৩৩ কেভি রহমান নগর এবং ৩৩ কেভি বনানী ফিডারসমূহ পুরোপুরি বন্ধ রাখা হবে।

এর ফলে ১০ অক্টোবর (শনিবার) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা এই দুটি ফিডারের অধীনে থাকা আবাসিক ও বাণিজ্যিক এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাসেক প্রকল্পের জরুরি নির্মাণকাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন সেবামূলক কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার সর্বসাধারণ ও গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত