প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে বৈধ পন্থায় এক কোটি মানুষকে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘মানবপাচার ও অবৈধ অভিবাসনের মাধ্যমে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।’ তিনি উপস্থিত সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমানকে নির্দেশ দিয়ে বলেন, অতিদ্রুত অনুসন্ধান চালিয়ে দুর্ঘটনায় জড়িত দালালচক্র ও পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বিদেশে অবস্থানরত দালালদেরও দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন