সংবাদ

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে, নারীসহ আহত ২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে, নারীসহ আহত ২

​বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়িবহর এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী নিজে এবং এক প্রবীণ নারী আঘাতপ্রাপ্ত হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সফরকালে গাড়িতে তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন। যাত্রা পথে গোপীনাথপুর এলাকায় পৌঁছালে শ্রবণপ্রতিবন্ধী এক প্রবীণ নারী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি গতি সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার মুখে পড়ে।
​ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। পরবর্তীতে তিনি সুস্থ বোধ করায় নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে দুর্ঘটনায় আহত গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ফিরোজা নামের ওই নারীকে দ্রুত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।
​এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। বৃদ্ধা নারীও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে, নারীসহ আহত ২

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়িবহর এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী নিজে এবং এক প্রবীণ নারী আঘাতপ্রাপ্ত হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সফরকালে গাড়িতে তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন। যাত্রা পথে গোপীনাথপুর এলাকায় পৌঁছালে শ্রবণপ্রতিবন্ধী এক প্রবীণ নারী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি গতি সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার মুখে পড়ে।
​ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। পরবর্তীতে তিনি সুস্থ বোধ করায় নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে দুর্ঘটনায় আহত গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ফিরোজা নামের ওই নারীকে দ্রুত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।
​এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। বৃদ্ধা নারীও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত