যুক্তরাষ্ট্রের বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই ভিসার অপব্যবহার রোধে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাস জানায়, বি১/বি২ ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন বা চিকিৎসার মতো অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। তবে এই ভিসায় গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
মার্কিন দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ (শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে) করা যাবে না। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কোনো কাজ করা এবং পারিশ্রমিকের বিনিময়ে অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত হওয়াও নিষিদ্ধ। একই সঙ্গে এই ভিসায় কোনো ধরনের ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একটি সতর্কবার্তা দিয়েছিল দূতাবাস। সেখানে বলা হয়েছিল, পড়াশোনার বাইরে কাজ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।
\

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন