সংবাদ

মিষ্টির আসনে উপ-নির্বাচন: এমপিদের স্বাক্ষরের তালিকা চেয়েছে ইসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

মিষ্টির আসনে উপ-নির্বাচন: এমপিদের স্বাক্ষরের তালিকা চেয়েছে ইসি

আগামী ১২ নভেম্বর অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাইয়ে সংসদ সদস্যদের (এমপি) স্বাক্ষর সম্বলিত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ অক্টোবর) ইসি সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে সংসদ সচিবালয়ের সচিবকে পাঠিয়েছেন।

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে এই আসনটি শূন্য হয়। বিএনপি সূত্রে জানা গেছে, শুন্য আসনটিতে দলীয় মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে যে দুজন সই করবেন; উভয়কেই জাতীয় সংসদের সদস্য হতে হবে। এই নির্বাচনে ভোটার শুধু সংসদ সদস্যরা। 

ইসিরচিঠিতে বলা হয়েছে, উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর। দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইকালে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্যদের স্বাক্ষর/অনুস্বাক্ষর যাচাই করার প্রয়োজন হবে। উল্লিখিত কারণে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সদস্যগণের স্বাক্ষর সম্বলিত তালিকাসহ জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের দিন অর্থাৎ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী সংসদ সদস্যগণের স্বাক্ষর সম্বলিত তালিকাসহ একজন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করে তিনি। গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। ওই দিনই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মিষ্টির আসনে উপ-নির্বাচন: এমপিদের স্বাক্ষরের তালিকা চেয়েছে ইসি

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত