সংবাদ

‘ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

‘ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা’
তারেক রহমান ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি এসেছে। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন।’

বাংলাদেশ এখন একটি ‘স্ট্রং ফরেন পলিসি ফ্রেমওয়ার্ক’ গ্রহণ করেছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘আমাদের নতুন সরকারের বয়স প্রায় ছয় মাস; কিন্তু প্রথম দিন থেকেই আমরা এই নীতি বাস্তবায়ন করেছি—যাতে বিশ্বমঞ্চে আমাদের সব পররাষ্ট্র সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় থাকে।’

তিনি বলেন, ‘বেইজিং, ওয়াশিংটন, রিয়াদসহ অন্যান্য শক্তিশালী দেশের সঙ্গে মাত্র ছয় মাসের মধ্যেই একটি ভালো কর্মসম্পর্ক তৈরি হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির মূল দর্শন হচ্ছে “বাংলাদেশ ফার্স্ট” (সবার আগে বাংলাদেশ)। জনগণের কল্যাণ এবং দেশের সার্বভৌম জাতীয় স্বার্থের ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করব।’

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বহুগুণে বেড়েছে।’

তিনি জানান, চীন ‘টু-প্লাস-টু’ প্রস্তাব দিয়েছে, যা দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্কের বহিঃপ্রকাশ।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। ভারতের সঙ্গে হাজারটা সমস্যা বা চ্যালেঞ্জ থাকুক না কেন, আলাপ-আলোচনার দরজা সবসময় খোলা থাকবে এবং এটাই রাখা উচিত।’

মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে অবদান রাখছে। ফলে মুসলিম বিশ্বের যেকোনো উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।’

বোয়িং উড়োজাহাজ কেনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বোয়িং কিনতে হবে। মাঝে-মধ্যে এয়ারবাসও কিনবো। চাহিদা আছে বলেই কেনা হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি বাড়বে।’

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

‘ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা’

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত