সংবাদ

নতুন গল্প ও রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’


বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

নতুন গল্প ও রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। প্রায় এক দশক ধরে নানা জটিলতায় আটকে থাকা সিনেমাটি এবার নতুন গল্প ও আধুনিক নির্মাণ ভাবনায় আলোর মুখ দেখতে যাচ্ছে।

অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যধারণ ও টিজার প্রকাশের পর দর্শকের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। কিন্তু অভ্যন্তরীণ নানা জটিলতা ও টানাপোড়েনে একপর্যায়ে থেমে যায় নির্মাণকাজ। দীর্ঘ বিরতির পর সেই স্থবিরতা কাটিয়ে নতুন পরিকল্পনায় সিনেমাটি পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সময় ও দর্শকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সিনেমাটির মূল গল্পে বেশ কিছু সংশোধন ও নতুন উপাদান যুক্ত করা হবে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই নতুন পরিকল্পনায় সিনেমাটির কাজ শুরুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। গল্পের পরিমার্জনের পাশাপাশি সিনেমাটির অভিনয়শিল্পী তালিকাতেও কিছু পরিবর্তন আসতে পারে। তবে সিনেমার মূল আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খানই। আগামী বছর থেকে সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাণ দলের। ২০২৭ সালের ঈদের বাইরের কোনো একটি সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘অপারেশন অগ্নিপথ’। সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। দীর্ঘ অপেক্ষার পর নতুন গল্প, আধুনিক নির্মাণ কৌশল ও নতুন রূপে শাকিব খানের প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই ঢালিউডে তৈরি হয়েছে নতুন আলোচনা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


নতুন গল্প ও রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। প্রায় এক দশক ধরে নানা জটিলতায় আটকে থাকা সিনেমাটি এবার নতুন গল্প ও আধুনিক নির্মাণ ভাবনায় আলোর মুখ দেখতে যাচ্ছে।

অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যধারণ ও টিজার প্রকাশের পর দর্শকের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। কিন্তু অভ্যন্তরীণ নানা জটিলতা ও টানাপোড়েনে একপর্যায়ে থেমে যায় নির্মাণকাজ। দীর্ঘ বিরতির পর সেই স্থবিরতা কাটিয়ে নতুন পরিকল্পনায় সিনেমাটি পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সময় ও দর্শকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সিনেমাটির মূল গল্পে বেশ কিছু সংশোধন ও নতুন উপাদান যুক্ত করা হবে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই নতুন পরিকল্পনায় সিনেমাটির কাজ শুরুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। গল্পের পরিমার্জনের পাশাপাশি সিনেমাটির অভিনয়শিল্পী তালিকাতেও কিছু পরিবর্তন আসতে পারে। তবে সিনেমার মূল আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খানই। আগামী বছর থেকে সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাণ দলের। ২০২৭ সালের ঈদের বাইরের কোনো একটি সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘অপারেশন অগ্নিপথ’। সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। দীর্ঘ অপেক্ষার পর নতুন গল্প, আধুনিক নির্মাণ কৌশল ও নতুন রূপে শাকিব খানের প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই ঢালিউডে তৈরি হয়েছে নতুন আলোচনা।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত