সংবাদ

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

দুই বছর পর মঞ্চে ফিরেছেন নাট্যদল ম্যাড থেটারের আলোচিত নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এবার পরপর দুই দিন দুটি প্রদর্শনী হয় নাটকটির। ২৫ ও ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘ভারত রঙ মহোৎসব’-এ সর্বশেষ প্রদর্শিত হয়েছিল ‘অ্যানা ফ্রাঙ্ক’। এরপর আর মঞ্চে ওঠেনি নাটকটি। একক চরিত্রের এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন আর্য মেঘদূত।

২০২৪ সালে মেঘদূত স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পড়াশোনার জন্য দেশ ছাড়লে নাটকটির মঞ্চায়নও স্থগিত হয়ে যায়। সম্প্রতি দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে ছুটিতে দেশে ফিরেছেন তিনি। সেই সুবাদেই আবারও ‘অ্যানা ফ্রাঙ্ক’ নিয়ে মঞ্চে উঠছেন মেঘদূত। নাটকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের অক্টোবর মাসে। তখন মেঘদূত ছিলেন মাত্র দশম শ্রেণির শিক্ষার্থী। কনিষ্ঠ একক অভিনেত্রী হিসেবে নাটকটিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

এখন পর্যন্ত নাটকটির আটটি প্রদর্শনী হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘অ্যানা ফ্রাঙ্ক’। নাটকের গল্পে উঠে এসেছে নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে ফ্রাঙ্ক পরিবারের আত্মগোপনের ঘটনা। ১৯৪২ সালের ৬ জুলাই ফ্রাঙ্ক পরিবার আশ্রয় নেয় ‘সিক্রেট অ্যানেক্সে’।

পরে সেখানে আরও দুটি পরিবার ও একজন চিকিৎসক যোগ দিলে মোট আটজন সদস্য সেখানে অবস্থান করেন। ছোট্ট ও স্যাঁতস্যাঁতে সেই গোপন আশ্রয়ে থেকেও অ্যানা ফ্রাঙ্ক ছিলেন ভীষণ নিঃসঙ্গ। নিজের মনের কথা বলার মতো কাউকে না পেয়ে ডায়েরির পাতায় নিজের অনুভূতি ও অভিজ্ঞতা লিখে রাখতেন তিনি।

সেই ডায়েরিই হয়ে ওঠে তার সবচেয়ে কাছের বন্ধু। ঐতিহাসিক প্রেক্ষাপটের নাটকটি লিখেছেন আসাদুল ইসলাম। নির্দেশনায় রয়েছেন আনিসুল হক বরুণ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত