গত বছর কোনাল ও ডি রকস্টার নিলয়ের কণ্ঠে প্রকাশিত ডান্স নাম্বার ‘ময়না’ দিয়ে শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল গানচিল মিউজিক। প্রকাশের পর গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভিডিও, রিলস ও কাভারের মাধ্যমে তরুণদের মধ্যেও গানটি বেশ জনপ্রিয়তা পায়। এমনকি আলোচিত ‘সাইয়া’ সিনেমার গানকে পেছনে ফেলে ট্রেন্ডিংয়ের শীর্ষেও উঠে এসেছিল ‘ময়না’।
সেই
সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও একটি পার্টি মুডের ডান্স নাম্বার নিয়ে হাজির হচ্ছে
গানচিল মিউজিক। নতুন গানটির শিরোনাম ‘কিসমত’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান ও ডি
রকস্টার নিলয়। জনপ্রিয় গীতিকার আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন
আদিব কবির। পাশাপাশি গানটির র্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি।
ইতোমধ্যে
প্রকাশ করা হয়েছে ‘কিসমত’-এর প্রথম পোস্টার। গানচিল মিউজিকের অফিসিয়াল ফেসবুক পেজে
দোলা রহমান ও নিলয়ের উপস্থিতির পোস্টার প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে
কৌতূহল তৈরি হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, ‘কিসমত কানেক্ট হলে ডান্স ফ্লোরে আগুন তো
লাগবেই!’ আজ গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।
‘ময়না’র
মতো ‘কিসমত’-এর ভিডিওতেও থাকছে জমকালো আয়োজন, নাচ ও পার্টি মুড। গানটির ভিডিও নির্মাণ
করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। ভিডিওতে দোলা রহমান
ও নিলয়ের পাশাপাশি অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।
গানটি
প্রসঙ্গে দোলা রহমান বলেন, ‘কিসমত মূলত একটি ডান্স নাম্বার। গানটি শুনলেই হৃদয়ের মধ্যে
একধরনের কম্পন তৈরি হবে। স্বাভাবিকভাবেই নাচতে ইচ্ছা করবে। আসিফ ইকবালের লেখা বরাবরই
আমার ভালো লাগে। এবারও তাঁর কথায় গানটি তৈরি হয়েছে। আদিব গানটির সুর ও সংগীত করেছে।
আমি আর নিলয় গেয়েছি, পাশাপাশি ভিডিওতে পারফর্মও করেছি। সব মিলিয়ে সিনেমার আইটেম গান
যেমন হয়, যেখানে গান শুনলে সবাই মিলে নাচতে ইচ্ছা করে কিসমতও তেমনই একটি গান। আমার
বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে নাচের ঢেউ তুলবে।’
গীতিকার
আসিফ ইকবাল বলেন, ‘ময়না’র পর আমরা আরও একটি ডান্স নাম্বার করার চেষ্টা করেছি। দোলা
ও নিলয় খুব ভালো গেয়েছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তানিম রহমান অংশু চমৎকার
একটি ভিডিও নির্মাণ করেছেন। সবকিছু মিলিয়ে গানটি প্রাণবন্ত হয়েছে। আমার বিশ্বাস, “কিসমত”
দর্শকদের নতুন করে আনন্দ দেবে এবং শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে।’
গানটি
নিয়ে আশাবাদী নিলয়ও। তিনি বলেন, ‘কিসমত দারুণ একটি ডান্স নাম্বার। গানটির শুটিংয়ের
সময় আমরা নিজেরাই গানের সঙ্গে অনেকটা সময় নেচেছি। পুরো আয়োজনটাই ছিল আনন্দের। আমার
বিশ্বাস, গানটি প্রকাশের পর দর্শকরাও আমাদের সঙ্গে গানের তালে নাচবেন। “ময়না’র” পর
গানচিল মিউজিকের সঙ্গে এটি আরেকটি আনন্দের কাজ। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।’
‘কিসমত’
গানটি প্রকাশের পর বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং গানচিল মিউজিকের অফিসিয়াল
চ্যানেলে শোনা ও দেখা যাবে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন