সংবাদ

নাটকের গানেও বাজিমাত শানের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

নাটকের গানেও বাজিমাত শানের

নিজের মৌলিক গান দিয়ে এরই মধ্যে শ্রোতা-দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী সজীব শান। এবার নাটকের গানেও সাফল্যের দেখা পেলেন তিনি। প্রথমবারের মতো নাটকের জন্য গান গেয়ে প্রকাশের পরপরই প্রশংসা কুড়াচ্ছেন এই শিল্পী।

গত ২১ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সজীব শানের কণ্ঠে ‘মন বাড়ি’ গানটি। ইমরাউল রাফাত পরিচালিত ‘মনের মতো মন’ নাটকের গান এটি। গানটির দৃশ্যায়নে নাটকের প্রধান দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নীহা অংশ নিয়েছেন। সজীব শানের কণ্ঠের পাশাপাশি ইয়াশ রোহান ও নাজনীন নীহার পারফরম্যান্সও দর্শকের নজর কেড়েছে। ফলে প্রকাশের পর গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

‘মন বাড়ি’ গানটি লিখেছেন, সুর করেছেন ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ। নিজের প্রথম নাটকের গান নিয়ে উচ্ছ্বসিত সজীব শান বলেন, ‘এর আগে আমার কণ্ঠে দুই শতাধিক মৌলিক গান প্রকাশিত হয়েছে। সেসব গানের মধ্যে অনেক গানই মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে। কিন্তু ‘মন বাড়ি’ আমার প্রথম নাটকের গান। গানটি প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত।’ তিনি আরও বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই রোহান রাজ ভাইকে, আমাকে এই গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ পরিচালক ইমরাউল রাফাত ভাই, ইয়াশ রোহান ভাই ও নাজনীন নীহাকে। সবার সমন্বয়ে যেমন একটি সুন্দর নাটক হয়েছে, তেমনি সিচুয়েশন অনুযায়ী চমৎকার একটি গানও হয়েছে। এই গান আমাকে নতুন এক দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। তাই আমি আরও অনেক বেশি আশাবাদী হয়ে উঠছি।’

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের ছেলে সজীব শান। তার বাবা আব্দুস সালাম ও মা লাইলী বেগম। মানিকগঞ্জের ওস্তাদ ইমরান সাফির মাধ্যমে সংগীতজগতে তার পথচলা শুরু। ২০১৫ সালে সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং এম রাশেদ খান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। পরবর্তী সময়ে পারিবারিক দারিদ্র্যের কারণে অনার্স চলাকালীন পড়াশোনা বন্ধ হয়ে যায় তার।

সজীব শান ইতোমধ্যে দুই শতাধিক মৌলিক গান প্রকাশ করেছেন। সালমা, তসিবা, সাদিয়া মৌরী ও সানজিদা রিমার সঙ্গে দ্বৈত গানও গেয়েছেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘মন মিললে মেলা’, ‘মনের কথা কইয়ো গোপনে’, ‘সুখ গুলা মোর লইয়া গেলি’, ‘সোনা দানা টাকা কড়ি’, ‘আপন আমি ছিলাম না তোর’, ‘তোরে মনের সুতায় বাইন্ধা রাখি’ ও ‘একলা রাইখা চইলা গেলা’।

এর মধ্যে ‘মন মিললে মেলা’ গানটি ১৬ মিলিয়ন, ‘সোনা দানা টাকা কড়ি’ ১৩ মিলিয়ন, ‘মনের কথা কইয়ো গোপনে’ ও ‘আপন আমি ছিলাম না তোর’ ১২ মিলিয়ন এবং ‘সুখ গুলা মোর লইয়া গেলি’ গানটি ১১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। সব মিলিয়ে তার ৪০টিরও বেশি গান মিলিয়ন ভিউয়ের মাইলফলক পেরিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নাটকের গানেও বাজিমাত শানের

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত