প্রায় দুই যুগের অপেক্ষার পর প্রকাশ পেল সংগীতশিল্পী অটমনাল মুনের নতুন গান ‘তোমাকে দেখা মানে’। গানটির কথা ও সুরের জন্ম ২০০২ সালে। তবে সৃষ্টির পরপরই গানটি প্রকাশ করেননি মুন। নিজের সৃষ্টিশীলতা ও চিন্তাভাবনাকে আরও পরিণত করার অপেক্ষায় থাকতে থাকতে কেটে যায় দীর্ঘ সময়। অবশেষে ২৪ বছর পর শ্রোতাদের সামনে এলো তার সেই পুরোনো সৃষ্টি।
২০০২
সালে গানটির কথা ও সুর তৈরি করলেও তখনই প্রকাশের সিদ্ধান্ত নেননি অটমনাল মুন। নিজের
শিল্পীসত্তাকে আরও পরিণত করার অপেক্ষায় ছিলেন তিনি। এরই মধ্যে পেরিয়ে যায় ১৪ বছর। ২০১৬
সালে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন মুন। কিন্তু জীবনের নানা প্রতিকূলতা ও দোলাচলের
কারণে সংগীতে নিয়মিতভাবে নিজেকে সম্পৃক্ত করতে পারেননি তিনি। ফলে আরও কয়েক বছর অপেক্ষার
পর অবশেষে প্রকাশ পেল গানটি।
‘তোমাকে
দেখা মানে, আমার প্রিয় কিছু ইচ্ছে পূরণ/ তোমাকে ভাবা মানে, আমার অভ্যাস অনুসরণ/ তোমাকে
ভালোবাসি বলা মানে, আমার মুদ্রাদোষ পালন’—এমন কথায় সাজানো গানটির সংগীতায়োজন করেছেন
অটমনাল মুনের ছোট ভাই শুভেন্দু দাস শুভ। গানটিতে গিটার ও হারমোনাইজের কাজও করেছেন তিনি।
নিজের
ক্যারিয়ারের অন্যতম প্রিয় সৃষ্টি হিসেবে ‘তোমাকে দেখা মানে’ গানটিকে উল্লেখ করে অটমনাল
মুন বলেন, ‘এটা আমার সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে একটি। আমার এই গানের সঙ্গে বড় হয়ে
উঠেছে আমার ভাই শুভেন্দু দাস শুভ। তখনও গানটি রিলিজ করা হয়নি। অবশেষে গান ও শুভেন্দু
দুজনই তরুণ হলো। দুই ভাই দুটি গিটার নিয়ে বাজিয়ে ফেললাম। আমি একা বাজালে কখনোই এই গান
এ রকম হতো না।’
শুভেন্দু
দাস শুভর সম্পৃক্ততা গানটিকে আরও পরিণত করেছে বলেও মনে করেন মুন। তার ভাষায়, শুভেন্দু
তার কোনো গানে যুক্ত হলে সেটি আরও সুন্দর ও পরিপক্ব হয়ে ওঠে।
এদিকে
‘তোমাকে দেখা মানে’ আপাতত অডিও আকারে প্রকাশ পেয়েছে। সামনে গানটির ভিডিও প্রকাশের পরিকল্পনা
রয়েছে বলে জানিয়েছেন অটমনাল মুন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন