সংবাদ

মধুবালার চরিত্রে পর্দা মাতাবেন সারা অর্জুন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

মধুবালার চরিত্রে পর্দা মাতাবেন সারা অর্জুন

বলিউডে নিজের অভিনয় প্রতিভা দিয়ে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন সারা অর্জুন। এবার কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই তরুণ অভিনেত্রী। খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী প্রজেক্টে মধুবালার ভূমিকায় দেখা যাবে তাকে।

জানা গেছে, বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের কাজে হাত দেবেন সঞ্জয় লীলা বানসালি। বর্তমানে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। এই কাজ শেষ হওয়ার পর একই সেট ব্যবহার করেই মধুবালার বায়োপিকের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

আগস্টের শেষ দিকে সেট পরিবর্তনের কাজ শুরু করবেন প্রোডাকশন ডিজাইন দলের সদস্যরা। ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন বলে জানা গেছে।

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই সারা অর্জুনকে নিয়ে বলিউডে আলোচনা আরও বেড়েছে। তবে অভিনয় জগতে তার পথচলা অনেক আগে থেকেই। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তামিল, তেলেগু ও হিন্দি—তিন ইন্ডাস্ট্রিতেই কাজ করে নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন সারা।

এবার মধুবালার মতো কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের সুযোগ সারার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিশেষ করে মধুবালার ব্যক্তিজীবন ও চলচ্চিত্রজীবনের নানা অধ্যায় পর্দায় ফুটিয়ে তুলতে সারার অভিনয় কতটা দর্শকপ্রশংসা পায়, সেটিই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মধুবালার চরিত্রে পর্দা মাতাবেন সারা অর্জুন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত