বাংলা গানের শ্রোতাদের জন্য নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী রেহান রাসুল ও অস্ট্রেলিয়াপ্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াত। ‘দূরত্ব’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন রেহান রাসুল। সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল। আগামী মাসের শুরুতে রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।
স্বতন্ত্র
গায়কী ও নিজস্ব সুর-কথার জন্য সংগীতাঙ্গনে পরিচিত রেহান রাসুল। ২০১৮ সালে ‘বাজে স্বভাব’
গান দিয়ে শ্রোতাদের নজরে আসেন তিনি। এরপর ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’, ‘হাই’সহ
বেশ কয়েকটি মৌলিক গান উপহার দিয়েছেন।চলচ্চিত্রের গানেও নিজের স্বতন্ত্র গায়কীর পরিচয়
দিয়েছেন রেহান। আলোচিত সিনেমা ‘তুফান’-এর ‘আসবে আমার দিন’ গানটি তার কণ্ঠে জনপ্রিয়তা
পায়। শাকিব খানের লিপসিঙ্কে গানটি সিনেমার পর্দায় উঠে আসে। এ বছর তার গাওয়া ‘মায়াপাখি’
নাটকের ‘মায়াপাখি’ গানটিও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে
রাপ্তি সারওয়াত পেশায় একজন চিকিৎসক। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সাধারণ চিকিৎসক হিসেবে
কর্মরত তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গেও যুক্ত রয়েছেন। শিশুশিল্পী হিসেবে
বাংলাদেশ বেতারে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত
ছিলেন রাপ্তি। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনেও নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত
হন।
সংগীতে
তার শিক্ষকদের মধ্যে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত শিল্পী সুধীন দাসকে বিশেষভাবে স্মরণ করেন
রাপ্তি। সুধীন দাস প্রতিষ্ঠিত সংগীত প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’য় দীর্ঘদিন সংগীতচর্চা করেছেন
তিনি। শৈশব ও কৈশোরের সেই প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষাই তার গায়কীর ভিত তৈরি করে।
দীর্ঘ
বিরতির পর অস্ট্রেলিয়ায় গিয়ে আবার নিয়মিত সংগীতচর্চায় ফেরেন রাপ্তি। বর্তমানে দেশটির
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত
গান প্রকাশ করছেন। তার কণ্ঠে ‘বিমূর্ত এই রাতি আমার’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘একা
আছি তো কী হয়েছে’সহ বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে।
তবে
‘দূরত্ব’ হতে যাচ্ছে রাপ্তি সারওয়াতের প্রথম মৌলিক গান। ফলে গানটি তার সংগীতজীবনে নতুন
অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। একই সঙ্গে এ গান দিয়েই প্রথমবার একসঙ্গে কাজ করছেন রেহান
রাসুল ও রাপ্তি সারওয়াত।
‘দূরত্ব’
প্রসঙ্গে রেহান রাসুল বলেন, ‘দূরত্ব গানের লিরিকটা আমার কাছে প্রবাসী বাংলাদেশিদের
সঙ্গে বাংলা গান ও সুরের একটা কথোপকথন।’দুই শিল্পীর ভিন্ন ঘরানার কণ্ঠ ও গায়কীর মেলবন্ধনে
তৈরি গানটি নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে শ্রোতাদের মধ্যে। আগামী মাসের শুরুতে রাপ্তি
সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাপ্তি সারওয়াত’-এ প্রকাশ পাবে ‘দূরত্ব’।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন