টাঙ্গাইলের বাসাইলে পথরোধ করে হানিফ (৩৭) নামে সাবেক এক সাধারণ আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ হাবলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত বক্তার আলী খানের ছেলে।
স্থানীয় ও প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে নয়টার দিকে হাবলা বাজারের পশ্চিম পাশে আজিজিয়া মাদ্রাসার কাছে একটি পাকা রাস্তার মোড়ে কয়েকজন দুর্বৃত্ত হানিফের পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান। নিহতের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন