সংবাদ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩


প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
ছবি : সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। পরে রোববার (২৫ অক্টোবর) ভোরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন–কাশিপুর গ্রামের বিল্লাল (২২), হারুন (২৭) ও রুবেল (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল এলাকার ওই তরুণীর সঙ্গে নেত্রকোনার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন ওই তরুণী। অভিযোগ রয়েছে, বিল্লাল ও তার সহযোগীরা তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করে।

খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ভুক্তভোগী তরুণীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করেছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। পরে রোববার (২৫ অক্টোবর) ভোরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন–কাশিপুর গ্রামের বিল্লাল (২২), হারুন (২৭) ও রুবেল (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল এলাকার ওই তরুণীর সঙ্গে নেত্রকোনার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন ওই তরুণী। অভিযোগ রয়েছে, বিল্লাল ও তার সহযোগীরা তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করে।

খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ভুক্তভোগী তরুণীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করেছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত