বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের শাখা-প্রশাখা ছাঁটাই কাজের জন্য শুক্রবার (২ অক্টোবর) রংপুরের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর অধীনস্থ ১১ কেভি সার্কিট হাউস ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
নেসকো কর্তৃপক্ষ জানায়, সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়সীমার আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দেওয়া হবে।
সাময়িক এই অনিচ্ছাকৃত সামাজিক ও মানসিক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন