সংবাদ

বে অব বেঙ্গল কনভারসেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম

বে অব বেঙ্গল কনভারসেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর তিন দিনব্যাপী আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। উদ্বোধনী অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বে অব বেঙ্গল কনভারসেশনের এবারের মূল প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। দেশের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) পঞ্চমবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এই সম্মেলনে বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় ২০০ জন বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং সহস্রাধিক আমন্ত্রিত অতিথি অংশ নিচ্ছেন। অতিথিদের তালিকায় সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার মতো প্রখ্যাত রাজনীতিক ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা রয়েছেন।

উদ্বোধনী পর্বে মূল বক্তা হিসেবে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্ব রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপট, আঞ্চলিক বিকাশ ও বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান নিয়ে সরকারের চিন্তাভাবনা তুলে ধরবেন।

তিন দিনের এই সংলাপে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু সংকট, প্রযুক্তির প্রভাব, মানবাধ্যিকার, গণতন্ত্র ও সুশাসনসহ বঙ্গোপসাগর অঞ্চলের বাণিজ্য ও কৌশলগত যোগাযোগ বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হবে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বে অব বেঙ্গল কনভারসেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত