কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় ইটের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চড়পুমদী ইউনিয়নের রামপুর এলাকায় সজলের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পুমদী ইউনিয়নের চড়পুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় অবস্থিত সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ইটের স্তূপ বা দেয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই উৎপল মিয়া ও গোলাপ মিয়া নামের দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অন্য দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন