সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার হারিছা বেগম (৬৫), নান্দাইলের মিনহাজ (৪৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ীর মরিয়ম (৪৫)। তারা ৮ ও ৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ডেঙ্গুর পাশাপাশি তাদের শরীরে অন্যান্য জটিল রোগও ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

চলতি বছর এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে মোট ৩ হাজার ৫১২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার হারিছা বেগম (৬৫), নান্দাইলের মিনহাজ (৪৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ীর মরিয়ম (৪৫)। তারা ৮ ও ৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ডেঙ্গুর পাশাপাশি তাদের শরীরে অন্যান্য জটিল রোগও ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

চলতি বছর এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে মোট ৩ হাজার ৫১২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত