সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামের এক ফার্নিচার মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গুনাকরকাটি বাজারে তার ফার্নিচারের দোকান থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী হামিদা খাতুন জানান, ঘটনার সময় তিনি একটি চাতালে কাজ করছিলেন। এ সময় রবিউল ইসলামকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় দোকানের বাইরে রেখে দ্রুত দোকান বন্ধ করে চলে যেতে দেখেন তিনি। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে মাথায় পানি দেন এবং সুস্থ হলে তার কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। এরপর শিশুটিকে বাড়িতে পৌঁছে দিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখেন। পরে আশাশুনি থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন