জাতীয় সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসাসেবার পরিসর বাড়াতে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক-নার্সসহ জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নামকরা হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় মেডিক্যাল সেন্টারের সেবার মান উন্নয়ন এবং সেবা-সংক্রান্ত পরামর্শ ও তদারকিবিষয়ক কমিটির প্রথম সভায় এসব প্রস্তাব ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া ও সংসদ সদস্য ইকরামুল বারী টিপু অংশ নেন।
সভায় মেডিক্যাল সেন্টারের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে বিদ্যমান অর্গানোগ্রাম সংশোধন করে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারকে আরও আধুনিক ও মানসম্মত সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে জনবল কাঠামো পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়।
চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়। পাশাপাশি মেডিক্যাল সেন্টারে আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন এবং ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি ও আরপিজি পরীক্ষার সুবিধা সম্প্রসারণের প্রস্তাব উঠে আসে। এ ছাড়া আইসিইউ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংযোজন এবং প্যাথলজি পরীক্ষার যন্ত্রপাতি আধুনিকায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
প্রস্তাবিত এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা সরঞ্জামগুলোকে আরও আধুনিক ও সময়োপযোগী করার জন্য বিশেষ অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার বিষয়টিও সভায় গুরুত্ব পায়।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন