জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে মেঘনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে
উপজেলা টাস্কফোর্স সূত্রে জানা যায়, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর এবং কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্টের সমন্বয়ে গঠিত যৌথ টিম মেঘনা নদীর কাটাখালি, তেলীর মোড়, হাইমচর ঘাট, আমতলী, চরভৈরবী, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক এবং চকিদারকান্দি এলাকায় ব্যাপক টহল দেয়
অভিযান চলাকালে অসাধু জেলেদের পেতে রাখা আনুমানিক ৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়
অভিযান পরিচালনাকালে মোবাইল ফোনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম
উক্ত যৌথ অভিযানে উপস্থিতি ও সক্রিয় ভূমিকা পালন করেন মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহীন এবং কোস্টগার্ড ও মৎস্য দপ্তরের সঙ্গীীয় ফোর্সের সদস্যরা
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টা করা হলে আগামী দিনগুলোতেও টাস্কফোর্সের এমন কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন