রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকাসহ মৌসুমী আক্তার (২৯) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মামলার বাদী ও অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন।
গ্রেপ্তার হওয়া মৌসুমী আক্তার দৌলতদিয়া উত্তর পোড়াবিটা এলাকার মৃত জালাল শেখের মেয়ে।
প্রেস ব্রিফিংয়ে উপপরিদর্শক মো. আকবর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উত্তর দৌলতদিয়ার পোড়াবিটা এলাকায় মৌসুমীর বসতঘরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার মৌসুমী আক্তারের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে মাদক ও বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন