পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
আজ রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে ছিলেন। দুর্ঘটনার পরপরই চালক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ তার পরিচয় জানতে পারলে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন