সংবাদ

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু
মো. মনিরুজ্জামান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশ্বখ্যাত টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান (৪৮) নামের এক পর্যটক মারা গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকার নৌকাঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি বরিশাল জেলার বড় নদী থানার বিজয়পুর গ্রামের মৃত আব্দুল মুতালিবের ছেলে।

স্থানীয় ও পর্যটক দল সূত্রে জানা যায়, ‘সীমান্ত তরী’ নামের একটি হাউসবোটের সহকারী ম্যানেজার রুমান মোল্লার ব্যবস্থাপনায় গত মঙ্গলবার সকাল ৯টায় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর থেকে ৩০ জনের একটি পর্যটক দল টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেয়। হাওর ঘুরে তারা ট্যাকেরঘাট এলাকায় রাত্রিযাপন করেন। পরে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনিরুজ্জামান। সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সকাল সাড়ে নয়টায় তাকে মৃত বলে ঘোষণা করেন।

সঙ্গে থাকা জামাল শিকদার ও পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। পরিবারের লোকজন তাকে ভ্রমণে না যাওয়ার জন্য নিষেধ করলেও তিনি বন্ধুদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. নওশাদ আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই পর্যটক মারা যান। যেহেতু তিনি আগে থেকেই হার্টের অসুখে ভুগছিলেন, সে কারণে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও সঙ্গে থাকা বন্ধুদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত