সংবাদ

আবারও ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, থাকবেন আরও যারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

আবারও ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, থাকবেন আরও যারা

আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। যুক্তরাষ্ট্রে আয়োজিত এই তারকাবহুল অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় থাকছেন ‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকন।

নেপথ্যে থেকে আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকবেন উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। পাশাপাশি সহযোগিতা করবেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান। এবারের আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, ফ্যাশন ও নাটকসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি থাকবে তারকাদের পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা।

আয়োজনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, চঞ্চল চৌধুরী, শাকিব খান, শিরীন শিলা, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া ও দীঘিসহ আরও অনেকে।

শারমিনা সিরাজ সোনিয়া বলেন, ‘এর আগে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করার সুযোগ আমার হয়ে ওঠেনি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছি। এরই মধ্যে আমাদের চলচ্চিত্রের গর্ব শাকিব খানের সঙ্গে একদিন আগেই সবকিছু নিয়ে মিটিং হয়েছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সম্মাননা গ্রহণ করবেন এবং সম্মাননা প্রদানও করবেন। পাশাপাশি পারফরম্যান্সেও অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য শিল্পীদের বিষয়েও সবকিছু চূড়ান্ত। তবে কারা চূড়ান্তভাবে সম্মাননায় ভূষিত হবেন, তা অনুষ্ঠানের দিন জানা যাবে। আশা করছি, এবারের আয়োজন হবে বিগত দিনের চেয়ে আরও বর্ণাঢ্য ও উপভোগ্য।’

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘মনপুরা মুক্তির পর প্রথম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিই ২০১০ সালে। এরপর আরও বেশ কয়েকবার এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। এবারের আয়োজনের জন্য শুভকামনা রইল।’

অভিনেত্রী স্পর্শিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমার আত্মীয় থাকেন। যে কারণে আমার সবসময়ই যাওয়া-আসা হয়। চলতি মাসেই আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি। আবার যাব এই আয়োজনে অংশ নিতে। আশা করছি, দারুণ হবে এবারের আয়োজন।’

শিরীন শিলা জানান, তিনি বর্তমানে কানাডায় আছেন। অনুষ্ঠানের আগেই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

অন্যদিকে রিজিয়া পারভীন বলেন, ‘এর আগেও ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি। এবার যথারীতি গানে গানে সবাইকে মুগ্ধ করব।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আবারও ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, থাকবেন আরও যারা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত