সংবাদ
সংবাদ

রবার্ট প্যাটিনসনের কণ্ঠে নতুন বন্ড, কে বন্ড গার্ল?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

রবার্ট প্যাটিনসনের কণ্ঠে নতুন বন্ড, কে বন্ড গার্ল?
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় ‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’ সংলাপটি এবার শোনা যাবে রবার্ট প্যাটিনসনের কণ্ঠে। ড্যানিয়েল ক্রেগের পর জেমস বন্ড বা ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই ব্রিটিশ তারকা। আমাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে প্যাটিনসনকে পরবর্তী বন্ড হিসেবে ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে বন্ড ফ্র্যাঞ্চাইজিতে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়।

চল্লিশ বছর বয়সী প্যাটিনসন হবেন জেমস বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা। নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন ‘অ্যারাইভাল’ ও ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনেভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট। এটি হবে সিরিজের ২৬তম বন্ড ছবি। ২০২৮ সালে মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবার্ট প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র জেমস বন্ড। ০০৭-এর মতো দায়িত্ব পাওয়াটা আমার জীবনের অন্যতম বড় সম্মান। এ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার চেয়েও বেশি কিছু।’

নতুন সিনেমার মধ্য দিয়ে বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণে এসেছে আমাজন এমজিএম স্টুডিওস। দীর্ঘদিন ইয়ন প্রোডাকশনের অধীনে থাকা এই সিরিজের ভবিষ্যৎ পরিকল্পনা, অভিনয়শিল্পী নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এখন আমাজনের ভূমিকা থাকছে।

এদিকে এখন বড় আলোচনা হচ্ছে, কে হবেন বন্ড গার্ল? প্যাটিনসনের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। বন্ড সিনেমায় নারী চরিত্রগুলোও বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে। এবারের সিনেমায় সেই চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

মার্কিন সাময়িকী ভ্যারাইটি সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর নাম নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে আলোচনায় আছেন জেনডায়া, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেলর-জয়, এমিলি ব্লান্ট, মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি ও সিডনি সুইনির মতো তারকারা।

সম্ভাব্য নামগুলোর মধ্যে জেনডায়াকে নিয়ে আগ্রহ তুলনামূলক বেশি। চলতি বছর ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় প্যাটিনসনের সঙ্গে কাজ করেছেন তিনি। ডেনিস ভিলনেভের ‘ডিউন’ সিরিজেও অভিনয় করছেন জেনডায়া। একইভাবে ভিলনেভের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং প্যাটিনসনের সঙ্গে পর্দা ভাগ করার কারণে আলোচনায় আছেন ফ্লোরেন্স পিউ ও আনিয়া টেলর-জয়। এছাড়া ভিলনেভের সঙ্গে আগে কাজ করেন এমিলি ব্লান্ট।

অন্যদিকে মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি ও সিডনি সুইনির মতো জনপ্রিয় অভিনেত্রীরাও সম্ভাব্য তালিকায় জায়গা পেয়েছেন। তবে এসব নাম এখনো জল্পনা ও সম্ভাবনার পর্যায়েই রয়েছে। বন্ড গার্ল হিসেবে কাউকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে প্যাটিনসনের বিপরীতে শেষ পর্যন্ত কাকে দেখা যাবে, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের ঘোষণার জন্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রবার্ট প্যাটিনসনের কণ্ঠে নতুন বন্ড, কে বন্ড গার্ল?

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত