সংবাদ

শিক্ষার্থীদের নৈতিকতা-মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম

শিক্ষার্থীদের নৈতিকতা-মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
ছবি : সংবাদ

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ লায়ন সালাউদ্দিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেন, ‘একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। তাদের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশে মীর হেলাল বলেন, জীবনে সফল হতে হলে অধ্যবসায়, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় থেকে দূরে থেকে জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে যোগ্য নাগরিক হতে হবে। প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ধর্মীয় ও দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আলহাজ লায়ন সালাউদ্দিন আলী বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে কাজ করছে। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে শিক্ষার মানোন্নয়ন ও যুগোপযোগী পরিবেশ নিশ্চিত করতে গভর্নিং বডি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আল মুবিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, সার্কেল এএসপি তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম আমিন, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সহসভাপতি আবু মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সী, অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যসচিব আলহাজ ছালেহ আহমাদ আনছারী, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ তৌহিদুল আলম, অভিভাবক সদস্য আবু মোহাম্মদ রহিম উদ্দিন, মুহাম্মদ তাজুল ইসলাম ও মো. নেজামুল হক, দাতা সদস্য মো. দিদারুল আলম মুন্সী, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ হোসেন, শামসুন নাহার ও মো. সাইফুদ্দীন এবং চিকিৎসক সদস্য ডা. মো. আজম খান।

এ ছাড়া মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আল্লামা জসিম উদ্দিন আল কাদেরি, নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিত বড়ুয়া, জ্যেষ্ঠ শিক্ষক নুরুল আবছার, হারুন উর রশিদ, মনি রুল আলম জনি, শরিফুল ইসলাম তুহিন, তকিবুউল হাসান তকি, জি এম সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন রশিদ মামুন, গিয়াসউদ্দীন মাহমুদ, বকতেয়ার ইসলাম বাচ্চু, রবিউল আলম বুলবুল, নজরুল ইসলাম ও ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় মাদরাসার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের নৈতিকতা-মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত