সংবাদ

শেরপুরে হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম

শেরপুরে হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার
ছবি : সংবাদ

বগুড়ার শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচাকে মারধরের ঘটনা থামাতে গিয়ে সিরাজ উদ্দিন (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাওসার আলী (২৬) ও তার বাবা তোজাম সরকার (৫৫)। তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া প্রেস রিলিজ সূত্রে জানা যায়, নিহত সিরাজের ভাই ছানোয়ার হোসেনের (৫০) কাছে অভিযুক্তদের কিছু টাকা পাওনা ছিল। ওই টাকা আদায়ের জন্য বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাওসার আলী ও তার বাবা তোজাম সরকার ছানোয়ার হোসেনের বাড়িতে যান। এ সময় ছানোয়ার কয়েক দিন সময় চাইলে তারা উত্তেজিত হয়ে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে মারধর করতে থাকেন।

চাচার চিৎকার শুনে সিরাজ ঘটনাস্থলে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত দুজন তার ওপরও হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে কাওসার আলী সিরাজের বুকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। এতে তার বুকের নিচের ডান পাশে আঘাত লাগে। পরে রাত সাড়ে ৯টার দিকে ছানোয়ার হোসেনের বাড়ির বাইরের আঙিনায় সিরাজের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সিরাজের ছেলে বাদী হয়ে ১৬ অক্টোবর শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কাওসার আলী ও তোজাম সরকারকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসেন জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারামারির একপর্যায়ে সিরাজ নামে এক ব্যক্তি মারা যান। পরে তার ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে ১৬ অক্টোবর মামলায় উল্লেখিত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেরপুরে হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত