বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় অপূ মাঝি (৩২) নামে এক কাতার প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তারাকুপি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। সকাল ১০টার দিকে বাসটি গৌরনদীর তারাকুপি এলাকা বেপরোয়া গতিতে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে আটকে যায় এবং ঘটনাস্থলেই চালক অপু মাঝির মৃত্যু হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন