সংবাদ

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় বান্দরবানে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় বান্দরবানে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা
ছবি : সংবাদ

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ।

দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্বত্য জেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে উৎসব উদ্‌যাপনের নানা প্রস্তুতি নিয়েছেন পুণ্যার্থীরা।

এদিকে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পূজা আয়োজক কমিটি জানিয়েছে, বান্দরবান জেলার সাতটি উপজেলায় এ বছর মোট ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার এই উৎসব।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় বান্দরবানে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ।

দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্বত্য জেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে উৎসব উদ্‌যাপনের নানা প্রস্তুতি নিয়েছেন পুণ্যার্থীরা।

এদিকে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পূজা আয়োজক কমিটি জানিয়েছে, বান্দরবান জেলার সাতটি উপজেলায় এ বছর মোট ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার এই উৎসব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত