সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের ব্যক্তিগত তহবিল থেকে উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের ব্যক্তিগত তহবিল থেকে উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু
ছবি : সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি, পাঞ্জাবি এবং নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী ২ হাজার ৫০০ নারী-পুরুষের মাঝে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেন। এ ছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ পরিবারকে মাথাপিছু দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে এই উপহার বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে দিনব্যাপী তিনি সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও উপহারসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে সরকারি বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আপনাদের মাঝে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কাজেই ভয়ভীতির কোনো অবকাশ নেই। আপনারা সম্পূর্ণ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন করবেন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সারা দেশে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশকে আমাদের সবাইকে মিলে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’

উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের ব্যক্তিগত তহবিল থেকে উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত