সংবাদ

উজিরপুরে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯

প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)
প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

উজিরপুরে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯
কাওছার হাওলাদার

বরিশালের উজিরপুরে পূর্ববিরোধের জেরে কাওছার হাওলাদার (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাওছার হাওলাদার ওই গ্রামের মৃত মোনাফছের হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আলামদী এলাকায় সজল হাওলাদার নামে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে তার ভাই প্রবাসী ইকবাল হোসেন নান্না সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বুধবার তিনি সৌদি আরব থেকে দেশে ফেরার পর শুক্রবার সকালে সাতলা একতা বাজারে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আলোচনা চলছিল।

নিহতের চাচাতো ভাই রাশেদ আমিনের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে শুক্রবার রাতে ঢাকা ও বরিশাল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে একদল লোক এলাকায় আসে। রাত সাড়ে ৯টার দিকে ১৮ থেকে ২০ জনের একটি দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওছারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ ৯ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

উজিরপুরে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত