সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিদেশে প্রবাসীদের জীবনের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ‘প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা (প্রবাস)’।
এই দাবিতে রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি। মানববন্ধন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচির সহ-আয়োজক হিসেবে থাকছে দক্ষিণ এশিয়াভিত্তিক নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)’। এতে গবেষণা সহযোগী হিসেবে রয়েছে চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।
‘প্রবাস’ জানিয়েছে, মানববন্ধন থেকে বিদেশে প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির সুষ্ঠু তদন্ত, অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে ন্যায্য বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার জোর দাবি জানানো হবে।
সংগঠনটির মতে, দেশের অর্থনীতি সচল রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব। বিদেশে কোনো প্রবাসী বিপদে পড়লে অবিলম্বে আইনি ও কনস্যুলার সহায়তার পাশাপাশি জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি।
কর্মসূচিতে সংহতি জানাতে মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন