সংবাদ

সাদপন্থীরা সন্ত্রাসী, ইজতেমা করার অধিকার নেই : বাবুনগরী

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

সাদপন্থীরা সন্ত্রাসী, ইজতেমা করার অধিকার নেই : বাবুনগরী
ছবি : সংবাদ

সাদপন্থীরা সন্ত্রাসী এবং তাদের ইজতেমা করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

শনিবার (২৪ অক্টোবর) টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০২৭ সালের বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন এবং ২০২৫ সালের পর থেকে ইজতেমা মাঠে সাদপন্থীদের বিষয়ে প্রযোজ্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতের আমীর বলেন, ‘সাদপন্থীরা খুন করেছে। তাদের বিচার হতে হবে। তারা সন্ত্রাসী, তারা ইজতেমা করতে পারবে না।’

এর আগে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান সংবাদ সম্মেলনের প্রস্তাবনা উপস্থাপন করে জানান, সারাদেশের ৬৪ জেলার প্রতিনিধিদের সঙ্গে হেফাজতের আমীরের বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমত, টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীরা কোনো ইজতেমা এবং তাবলীগী কার্যক্রম পরিচালনা করতে পারবে না। দ্বিতীয়ত, সাদপন্থীদের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলার দ্রুত চার্জশিট দিতে হবে।

সংবাদ সম্মেলনে ৪১ জন আলেম মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা রশিদুর রহমান ফারুক।

উল্লেখ্য, সরকার ইতিমধ্যে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের তারিখ ঘোষণা করেছে। উভয় পর্বেরই আয়োজক শূরায়ী নেজাম বাংলাদেশ (জুবায়েরপন্থী)।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাদপন্থীরা সন্ত্রাসী, ইজতেমা করার অধিকার নেই : বাবুনগরী

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত