সংবাদ

শুটিংয়ে ফিরছেন রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

শুটিংয়ে ফিরছেন রিচা চাড্ডা

বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডা দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিত কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ‘মাসান’ ও ‘ফুক্রে’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। সর্বশেষ সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে দেখা গেছে তাকে।

সন্তান জন্মের পর শারীরিক ও মানসিকভাবে কঠিন সময় পার করতে হয়েছে রিচাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

রিচা বলেন, ‘আমার নরমাল ডেলিভারি হয়েছিল এবং প্রসবের সময় প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে, আমার মস্তিষ্ক কাজ করছিল না। স্বাস্থ্যগতভাবে পুরোপুরি ফিট হতে আমার দীর্ঘ সময় লেগেছে।’

সন্তান সামলানোর পাশাপাশি প্রযোজক হিসেবে নিজের প্রথম সিনেমা ‘গার্লস উইল বি গার্লস’ ওটিটিতে মুক্তির কাজও তদারকি করতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি, প্রচারণার কাজ এবং ছোট সন্তানকে সামলানো—সবকিছু একসঙ্গে করতে গিয়ে তার শরীর ভেঙে পড়েছিল। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বিশ্রাম নিতে হয়।

তবে সেই কঠিন সময় পেরিয়ে এখন পুরোপুরি ফিট বলে জানিয়েছেন রিচা। শারীরিক অসুস্থতার মধ্যেও একটি ওটিটি শোর কাজ শেষ করেছেন তিনি। পাশাপাশি ‘মুসাফিরি’ নামের একটি বিশেষ নন-ফিকশন সিরিজের গবেষণার কাজও শেষ করেছেন।

এখন নতুন সিনেমার শুটিংয়ে ফিরতে প্রস্তুত এই অভিনেত্রী। কাজের পাশাপাশি নারী চরিত্র নির্মাণ নিয়েও নিজের মতামত জানিয়েছেন রিচা। তার ভাষায়, পুরুষদের লেখা প্রগতিশীল নারী চরিত্রের তুলনায় নারীদের নিজেদের লেখা চরিত্র অনেক বেশি বাস্তবসম্মত।

এআই ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়েও কথা বলেছেন রিচা। নিজের মেয়েকে কীভাবে বড় করতে চান, সে প্রসঙ্গে তিনি জানান, সন্তানকে নিজের মতো করে পৃথিবীকে বুঝতে শেখাতে চান এবং কাউকে বা কোনো কর্তৃপক্ষকে ভয় না পেয়ে নিজের মতো করে বাঁচার শিক্ষা দিতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে স্বামী অভিনেতা আলী ফজলের সঙ্গে প্রথম কন্যাসন্তান জুনেয়রা ইদা ফজলকে স্বাগত জানান রিচা চাড্ডা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শুটিংয়ে ফিরছেন রিচা চাড্ডা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত