‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করে ১৮তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছেন শিরিন আক্তার। তিনি বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১২ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় শেষ করে শীর্ষস্থান অর্জন করেন তিনি। একই ইভেন্টে ১২ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন এবং ১২ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ সূচনা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে শিরিন আক্তার জানান, খেলাধুলার পাশাপাশি যবিপ্রবিতে স্পোর্টস সায়েন্সে তার মাস্টার্স চলছে, যেখানে উপাচার্যসহ শিক্ষকরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছেন। মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এর আগে গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসে ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে ১৭তম বারের মতো দ্রুততম মানবী হয়েছিলেন শিরিন আক্তার।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন