বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস
আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মোহা.
হারুন-অর-রশীদকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের
অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব
পালন করবেন।
দায়িত্ব
পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের
বেতন-ভাতাদি পরিশোধসহ প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন হারুন-অর-রশীদ।
অফিস
আদেশ জারির দিনই তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
এর আগে
২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মহাপরিচালক পদে কবি রেজাউদ্দিন স্টালিন নামে পরিচিত শেখ রেজাউদ্দিন
আহমেদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায়
মহাপরিচালকের পদটি শূন্য হয়।
এর আগে
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের
পদ থেকে সরে দাঁড়ান লিয়াকত আলী লাকী। দীর্ঘ সময় তিনি এ দায়িত্বে ছিলেন।
পরবর্তী
সময়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই
বছরের জন্য মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ
করেন। এরপর ৪ মার্চ ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে দায়িত্ব
দেওয়া হয়।
প্রায়
ছয় মাস পর ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর ওয়ারেছ হোসেনকে সরিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া
হয়। প্রায় এক সপ্তাহ পর ২১ সেপ্টেম্বর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান রেজাউদ্দিন স্টালিন।
এবার
মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা.
হারুন-অর-রশীদ।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন