সংবাদ

স্বপ্নগুলো ছুঁয়ে ছুঁয়ে জান্নাত সূচির এগিয়ে চলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

স্বপ্নগুলো ছুঁয়ে ছুঁয়ে জান্নাত সূচির এগিয়ে চলা

ভোলার মেয়ে জান্নাত আক্তার সূচি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। রাজধানীর আইডিয়াল স্কুলের ‘মাটির থিয়েটার’-এ একক অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের দুনিয়ায় তার পথচলা শুরু। উচ্চমাধ্যমিক পর্যন্ত ওই স্কুলে পড়াশোনার সময় মঞ্চে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের সেই শুরুর দিনগুলোতে মনা স্যার ও শাহীন ভাইয়ের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সূচি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটি দুর্ঘটনার কারণে জীবনের পথে কিছুটা পিছিয়ে পড়তে হয় তাকে। তবে অদম্য সূচি ভেঙে পড়েননি, থেমেও যাননি। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন। স্বপ্নগুলোকে একটু একটু করে ছুঁয়ে আগামীর পথে হাঁটছেন এই অভিনেত্রী।

রিফাত আদনান পাপনের পরিচালনায় ‘প্রফেশনাল লাভার’ নাটকে তালহা খানের বিপরীতে অভিনয় করেন জান্নাত সূচি। এরপর ইমরাউল রাফাতের ‘হ্যালো লেডিস’, ‘বেস্টফ্রেন্ডের বয়ফ্রেন্ড’, ‘গার্লফ্রেন্ড গায়েব’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শিউলী মালা’-তেও অভিনয় করেছেন সূচি। গোলাম সোহরাব দোদুল পরিচালিত নাটকটিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।

এখনও সিনেমায় অভিনয়ের সুযোগ হয়নি জান্নাত সূচির। তবে ভালো গল্প ও সুন্দর কোনো চরিত্রে অভিনয়ের প্রবল ইচ্ছা রয়েছে তার। বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের আর্টফিল্ম ‘রোহিঙ্গা’-তেও অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন সূচি। ‘প্রাণ লাচ্ছি’, ‘আরএফএল টিউবওয়েল’সহ বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকের পরিচিতি পেয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্বপ্নগুলো ছুঁয়ে ছুঁয়ে জান্নাত সূচির এগিয়ে চলা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত