সংবাদ

৯ বছর পর কাজী শুভর নতুন অ্যালবাম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

৯ বছর পর কাজী শুভর নতুন অ্যালবাম

লোকগানের শিল্পী হিসেবেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত কাজী শুভ। তবে সময়ের সঙ্গে আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর গাওয়া ‘সোনা বউ’, ‘মন পাঁজরে’, ‘যাহার লাগি’, ‘ভুলিয়া না যাইয়ো’ ও ‘এতো কাছে’সহ বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। প্রায় দেড় যুগের সঙ্গীতজীবনে তাঁর একক অ্যালবামের সংখ্যা পাঁচটি।

দীর্ঘ নয় বছর পর ষষ্ঠ একক অ্যালবাম নিয়ে ফিরছেন কাজী শুভ। ‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটিতে থাকছে নয়টি গান। আগামী ২৮ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে অ্যালবামটি প্রকাশিত হবে।

দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘এই উদ্যোগ ধ্রুব গুহ দাদার। তিনিই আমাকে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের প্রস্তাব দেন। আমারও ভালো লেগেছিল। কারণ, নয় বছর পর মানুষ অ্যালবাম আকারে আমার গান শুনবে। এখানে নানা ধরনের গান থাকবে, যেমনটা আমরা আগে অ্যালবামে রাখার সুযোগ পেতাম।’

তিনি আরও বলেন, ‘আমার আগের সব অ্যালবামে যেমন লোকধাঁচের গানের পাশাপাশি আধুনিক, মেলো রক ও ড্যান্স ধাঁচের গান ছিল, নতুন অ্যালবামেও তেমনটাই থাকবে।’

‘কেউ বুঝলো না’ অ্যালবামের গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান, সালাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন, আলামিন সরকার ও হানিফ খান। গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ বছর পর কাজী শুভর নতুন অ্যালবাম

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত