সংবাদ

আজীবন সম্মাননা পেলেন নূতন-মুনমুন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

আজীবন সম্মাননা পেলেন নূতন-মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬’। এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা নূতন ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ও গ্রিনলিফের আয়োজনে ‘কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত হয়।

আজীবন সম্মাননা পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে নূতন বলেন, ‘আমি এত বছর চলচ্চিত্রের সঙ্গে জড়িত। এ সময়ে অনেক নতুন শিল্পী এসেছেন, কাজ করেছেন এবং পুরস্কারও পেয়েছেন। কিন্তু আমি এখনো অবহেলিত। কেন আমি ‘ওরা ১১ জন’ সিনেমার জন্য সম্মাননা পাইনি, সেটিই আমার প্রশ্ন। এই আক্ষেপ নিয়েই হয়তো আমাকে চলে যেতে হবে। তবে আল্লাহর হুকুম হলে একদিন এই সম্মাননা পাব—এ আশাবাদ আমার আছে।’

শিল্পীদের ব্যক্তিগত জীবন, ধর্মীয় আচরণ বা পোশাক নিয়ে মন্তব্য না করার আহ্বান জানিয়ে নূতন বলেন, শিল্পীরা অভিনয়ের প্রয়োজনে মেকআপ নেন, নির্দিষ্ট পোশাক পরেন এবং চরিত্র অনুযায়ী নিজেদের উপস্থাপন করেন। এটি তাঁদের পেশারই অংশ। কোনো শিল্পীর কাজ ভালো না লাগলে তা না দেখার অধিকার সবার আছে, কিন্তু কাউকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়।

অন্যদিকে সম্মাননা পেয়ে নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বলেন, ‘আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে শেষ করা যাবে না। এই সম্মাননা আমার জন্য অনেক বড় দায়িত্বের। এত বড় সম্মানের ভার বহনের যোগ্যতা আমার আছে কি না, সেটি আমি জানি না।’

১৯৭৩ সাল থেকে নৃত্যের সঙ্গে যুক্ত মুনমুন বলেন, ‘নাচই আমার ধ্যান-জ্ঞান। নৃত্যশিল্পী হিসেবে পথচলা সহজ ছিল না। শেখার সময় থেকে শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। সেই প্রতিবন্ধকতা পেরিয়ে শুধু নিজে এগিয়ে যাওয়াই নয়, পরবর্তী প্রজন্মের জন্য একটি পথ তৈরি করারও চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নতুন প্রজন্ম আমার শেখানো নৃত্যের মুদ্রা অনুসরণ করছে। আমরাও আমাদের অগ্রজদের দেখানো পথ অনুসরণ করেছি।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভালো কাজের স্বীকৃতি শিল্পীদের আরও উৎসাহিত করে। অনুষ্ঠানে নূতন ও মুনমুন আহমেদ ছাড়াও সুব্রত চক্রবর্তী, অভিনেত্রী কেয়া পায়েলের মা চম্পা বেগমসহ আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রিনলিফ অ্যাওয়ার্ডের উপদেষ্টা চিত্রনায়ক ওমর সানি, সংগীতশিল্পী রবি চৌধুরী, কাচ্চি ডাইনের কর্ণধার শাহাবুদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আজীবন সম্মাননা পেলেন নূতন-মুনমুন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত