সংবাদ

মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন শামীম জামান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন শামীম জামান
ছবি : সংবাদ

নাট্যজগতে দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন অভিনেতা শামীম জামান। ‘এক পাতিলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে এই পুরস্কার অর্জন করেন।

মিডিয়া জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের আয়োজনে ২২ সেপ্টেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি মঞ্চ ও টেলিভিশনে দীর্ঘদিনের অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার পান শামীম জামান।

পুরস্কার পেয়ে শামীম জামান বলেন, ‘সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। সেই সঙ্গে দায়িত্বও অনেক বেড়ে গেল। তবে একজন অভিনেতা হিসেবে দর্শক আমাকে যে পরিমাণ ভালোবাসেন, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তারপরও এ ধরনের স্বীকৃতি সবসময় অনুপ্রেরণা যোগায় এবং দায়িত্ব বাড়িয়ে দেয়। “মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬”-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সচিব বায়দুর রহমান। সভাপতিত্ব করেন সাঈদ মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও অভিনেত্রী দিলারা জামানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, অভিনেতা শামীম জামান নিয়মিতভাবে সৃজনশীল ও গল্পনির্ভর কাজে অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত ‘এক পাতিলের সংসার’ নাটকটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

মিডিয়া জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের এই সম্মাননা আগামী দিনে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে বলে বিশ্বাস করেন শামীম জামান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন শামীম জামান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত