কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামের আদ্যাক্ষর ‘এবি’ নিয়ে গঠিত নতুন ব্যান্ড ‘এবি কিং’। আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গড়ে ওঠা এই ব্যান্ডের আত্মপ্রকাশ হয়েছে যুক্তরাষ্ট্রে কনসার্টের মধ্য দিয়ে।
১৯ সেপ্টেম্বর
যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘এবি কিং’-এর প্রথম
স্টেজ শো। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট
ও কণ্ঠশিল্পী এসআই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাসের
সাবেক ড্রামার নাফিজ আল আমিন ও বেইস গিটারিস্ট আকাশ আহসান। ব্যান্ড ম্যানেজারের দায়িত্বে
আছেন ইশতিয়াক এ সিদ্দিকী। শিগগিরই কি-বোর্ডিস্ট হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে সংগীত
পরিচালক ইবরার টিপুর।
চারবার
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এসআই টুটুলের তত্ত্বাবধানে
অনুষ্ঠিত হয় ব্যান্ডটির প্রথম কনসার্ট। সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই
অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘এবি কিং’।
ব্যান্ডটির
প্রতিষ্ঠাতা সদস্য এসআই টুটুল বলেন, ‘শিল্পীজীবনের কয়েক দশকের পথ পাড়ি দিয়ে মনে হয়েছে,
এখন এমন একটি প্ল্যাটফর্ম গড়া উচিত, যার অংশীদার হবে সবাই। সেই ভাবনা থেকেই সমমনা কয়েকজনকে
নিয়ে এবি কিং ব্যান্ডটি গঠন করা।’
তিনি
আরও বলেন, ‘এবি কিং কোনোভাবেই এলআরবির রিপ্লেসমেন্ট নয়। এটা সেই প্ল্যাটফর্ম, যেখান
থেকে আমার গুরুজি আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন কিংবদন্তির
গান পরিবেশনের পাশাপাশি আমাদের মৌলিক গানও থাকবে।’
টুটুল
জানান, চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক শহরে পারফর্ম করবে ‘এবি কিং’। ব্যান্ডটির
ডিজিটাল কনসালট্যান্সির দায়িত্বে থাকবে কোলাহল কমিউনিকেশন।
নতুন এই ব্যান্ডের আত্মপ্রকাশের মধ্য দিয়ে আইয়ুব বাচ্চুর সংগীত ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নিজেদের মৌলিক গান নিয়ে সামনে এগিয়ে যেতে চান ব্যান্ডটির সদস্যরা।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন