সংবাদ

সাতছড়ি বনে পথ হারানো লজ্জাবতী বানর উদ্ধার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

সাতছড়ি বনে পথ হারানো লজ্জাবতী বানর উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাটে লোকালয় থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে গ্রাম থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার ( ১৩ এপ্রিল) সকালে উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনের পথ হারিয়ে লজ্জাবতী বানরটি ওই গ্রামে ঢুকে পড়েছিল। স্থানীয় লোকজন প্রাণীটি দেখে সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জ অফিসে খবর দেন। খবর পেয়ে বনকর্মী সুমন বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে বানরটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া বানরটির বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস। লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম ‘নাইকটিসেবাস বেঙ্গলিনসিস’ (Nycticebus bengalensis)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় এই প্রাণীকে ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিশাচর এই প্রাণীর দেখা মেলে সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের গভীর বনে।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাংলাদেশে লজ্জাবতী বানরের সংখ্যা অনেক কমে গেছে। এই প্রাণীটি দেখতে অত্যন্ত সুন্দর এবং এরা সাধারণত বিভিন্ন ধরনের পোকামাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে। উদ্ধার করা বানরটি সুস্থ আছে, সেটিকে দ্রুতই বনে অবমুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৯ মে ২০২৬

সাতছড়ি বনে পথ হারানো লজ্জাবতী বানর উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে গ্রাম থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার ( ১৩ এপ্রিল) সকালে উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনের পথ হারিয়ে লজ্জাবতী বানরটি ওই গ্রামে ঢুকে পড়েছিল। স্থানীয় লোকজন প্রাণীটি দেখে সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জ অফিসে খবর দেন। খবর পেয়ে বনকর্মী সুমন বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে বানরটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া বানরটির বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস। লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম ‘নাইকটিসেবাস বেঙ্গলিনসিস’ (Nycticebus bengalensis)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় এই প্রাণীকে ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিশাচর এই প্রাণীর দেখা মেলে সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের গভীর বনে।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাংলাদেশে লজ্জাবতী বানরের সংখ্যা অনেক কমে গেছে। এই প্রাণীটি দেখতে অত্যন্ত সুন্দর এবং এরা সাধারণত বিভিন্ন ধরনের পোকামাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে। উদ্ধার করা বানরটি সুস্থ আছে, সেটিকে দ্রুতই বনে অবমুক্ত করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত