পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপ্রধান এই আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, "ঈদুল আজহার মূল শিক্ষা ও ত্যাগের আদর্শকে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করতে হবে।" সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে বিভেদের বদলে ঐক্য এবং হিংসার বদলে পারস্পরিক সহমর্মিতার চেতনায় সবাইকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কোনো শ্রেণিতে সীমাবদ্ধ না থাকে। সেজন্য সমাজের দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
পাশাপাশি, কোরবানির পর পরিবেশ সুরক্ষায় পশুর বর্জ্য দ্রুত ও সুনির্দিষ্ট স্থানে অপসারণ করার জন্য দেশবাসীকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন রাষ্ট্রপ্রধান।
এদিকে, আজ সকালে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবনের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধানগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে ঈদের শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন