সংবাদ

গুরুদাসপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, নাটোর
প্রতিনিধি, নাটোর
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:৫০ পিএম

গুরুদাসপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ছবিঃ সংবাদ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাদিম মোস্তফা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে)  বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহার গ্রামের আবু সাইদ ও নাদিম মোস্তফা মোটরসাইকেলে করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। পথে গুরুদাসপুর উপজেলার ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাদিম মোস্তফা সড়ক ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে চালক আবু সাইদ অক্ষত আছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে হাইওয়ে ও থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যান দুটিকে আটক করার চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

গুরুদাসপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাদিম মোস্তফা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে)  বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহার গ্রামের আবু সাইদ ও নাদিম মোস্তফা মোটরসাইকেলে করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। পথে গুরুদাসপুর উপজেলার ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাদিম মোস্তফা সড়ক ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে চালক আবু সাইদ অক্ষত আছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে হাইওয়ে ও থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যান দুটিকে আটক করার চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত