গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার চিলমারী-মওলানা ভাসানী সেতু সড়কের ‘শহরের মোড়’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মালেকা বেগম উপজেলার হরিপুর ইউনিয়নের ডাংগারচর এলাকার পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে শহরের মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মালেকা বেগম। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়ক থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
এই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকও গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন