সংবাদ
সংবাদ

“বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে”

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

“বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে”
ছ‌বি: সংগৃ‌হিত

​চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন খাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অনুকূলে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের পক্ষে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

​সংসদে মো. শহিদুল ইসলামের পক্ষে এস এম জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছিলেন, প্রতি বছর পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এমতাবস্থায় চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী বাজেটে কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে কি না।

​এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির জন্য আগামী ২০২৭-২৮ অর্থবছরের বাজেটে ফরিদপুর জেলায় ১টি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন ‌‘পদ্মা নদীর ডানতীরে সবুল্লা শিকদার ডাঙ্গী, টিলার চর ও এমপি হাজীডাঙ্গী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ’ শীর্ষক প্রকল্পের অনুকূলে গত ১১ আগস্ট ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় জনবলের জন্য সুপারিশ করা হয়েছে। উক্ত প্রকল্পের অনুকূলে আগামী অর্থবছরে ডিপিপিতে ১২০ কোটি ৭৫ লাখ টাকা ধরা আছে।”

​নদীভাঙন রোধে চলমান বরাদ্দের বিষয়ে তিনি আরও বলেন, “সারাদেশে নদী তীরবর্তী কোনো এলাকায় সাধারণত নদীভাঙন বা বন্যার আশঙ্কা দেখা গেলে বাপাউবো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বাপাউবোর অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত বরাদ্দ থেকে ফরিদপুর জেলার নদীভাঙন ও বন্যা মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

“বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে”

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত