জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল। সংসদ অধিবেশনের বিরতিকালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
রবিবার (১৫ নভেম্বর) এই পরিদর্শনে লালমনিরহাটের ৪১ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক-অভিভাবক অংশ নেন। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এই পরিদর্শনে সঙ্গী হন।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্ম ভবিষ্যতে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে তিনি সতর্ক করে বলেন, সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নৈতিক ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে তিনটি বিশেষ পরামর্শ দেন।
পরিচ্ছন্নতা বজায় রাখা: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ার ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
বৃক্ষরোপণ ও পরিচর্যা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্ষাকালে নিজের বা পরিবারের সদস্যদের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বাতাস বিশুদ্ধ রাখতে তিনি বিশেষ করে ‘নিমগাছ’ রোপণের প্রতি গুরুত্বারোপ করেন। শুধু গাছ লাগানোই নয়, সেটির নিয়মিত পরিচর্যার কথাও মনে করিয়ে দেন তিনি।
প্রাণীর প্রতি সদয় আচরণ: পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সহমর্মী আচরণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি যত্নশীল হতে হবে।
সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় এক ফটোসেশনে অংশ নেন শিক্ষার্থীরা।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন